আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পবিত্র শবে বরাত ২১ এপ্রিল

পবিত্র শবে বরাত নিয়ে আগের ঘোষণাই বহাল রাখা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিলই পালিত হবে শবে বরাত।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্য কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘোষণা দেন তিনি।

জাতীয় চাঁদ দেখা কমিটি গত ৬ এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া দফতরের সব কার্যালয়, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপন হবে।

এরপর দেশের আকাশে সেদিন চাদ দেখা গেছে এমন তথ্য প্রকাশিত হলে বিতর্ক দেখা দেয়। এমন অবস্থায় দফায় দফায় বৈঠক শেষে ১১ সদস্যের কমিটি গঠিত করা হয়। এখন এই কমিটির সুপারিশের ভিত্তিতে আগের ঘোষণায় ঠিক রইল।

মুসলমান ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল বরাত বিশেষ তাৎপর্য বহন করে। পবিত্র শবে বরাতের রাতকে বলা হয় ভাগ্য নির্ধারণের রাত। অতীতের পাপাচার থেকে মুক্তি এবং আগামী বছরে সুখ-সমৃদ্ধির জন্য এই রাতে সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থণা করেন মুসল্লিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles