আজ- রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নানা আয়োজনে ইন্দুরকানী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার ইন্দুরকানী উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী।

পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম এম ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহামুদুল হক দুলাল, মহিলা ভঅইস চেয়ারম্যান দিলারা পারভীন, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি জামাতের তান্ডবে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles