আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের কাউখালীতে নৌকা ডুবিতে নিখোঁজ টুম্পার লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ পিইসি পরীক্ষার্থী টুম্পার (১১) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পূর্ব আমরাজুড়ি ফেরিঘাটের পন্টুনের কাছে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৬ঘন্টা পর রাত আটটার দিকে নিখোজ টুম্পার লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরিরা। এর আগে বরিশাল ও কাউখালী ফায়ার সার্ভিসের নৌ ডুবরিদল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে ছিল।

টুম্পা আক্তার আমরাজুড়ি এলাকার কাঁচামাল ব্যবসায়ী গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে। সে তিন ভাই বোনের মধ্যে মেঝ।

স্থানীয়রা জানান, পূর্ব আমরাজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষা শেষ হলে সন্ধ্যা নদীর অপর প্রান্তের আসোয়া আমরাঝুড়ির ছাত্র-ছাত্রীরা একসাথে নৌকায় উঠে পরলে নৌকাটি দড়ি ছিঁড়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা পাঁচটি মোটরসাইকেল নদীতে পরে যায়। এতে নারী, শিশু, ছাত্র-ছাত্রীরা তীরে উঠতে পারলেও টুম্পা নিখোজ থাকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles