আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে জেলা ক্রীড়া সংস্থার মত বিনিময় সভা

পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে জেলা ক্রীড়া সংস্থার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জেলা পুলিশ অফিসে পুলিশ সুপারের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় নবাগত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. খান মো: আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহাঙ্গী হোসেন নান্না, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ শাহাদাত, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ কে আজাদ, জেলা ক্রীড়া সংস্থার শেখ ফিরোজ আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার আমিরুল ইসলাম মিরন।
এ সময় নবাগত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষে পিরোজপুরের সকল শ্রেণীপেশার মানুষকে আমি পাশে চাই। জেলা ক্রীড়া সংস্থার সাফল্য কামনা করে তিনি বলেন জেলা ক্রীড়া সংস্থার যে কোন খেলাধুলার আয়োজনে আমি পাশে থাকতে চাই। ক্রীড়া সংস্থার উন্নয়নে সব সময় পাশে থাকার চেষ্টা করবো।এর আগে নবাগত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান কে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles