আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব

পিরোজপুরের পাড়েরহাটে সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিদ্ধার্থ শংকর হালদার। এ বছর প্রাথমিকের ১ হাজার ৩০২টি বিদ্যালয়ের ১ লক্ষ ২৩ হাজার ৩৪৫ শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষ ৮৬ হাজার ৫০১ টি বই বিতরণ করা হয়। এছাড়া ৫৫০ টি মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, এবতেদায়ী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লক্ষ ৫৪ হাজার ৯৩ জন শিক্ষার্থীর মাঝে ১৯ লক্ষ ৪৮ হাজার ৯৯৫ টি বই বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles