আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের মঠবাড়িয়ায় খাল কেটে খাল ভরাট

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ৪০ দিনের কর্মসূচির আওতায় হলতা খাল খনন কর্মসূচিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ বাসিন্দা কবুতারখালী গ্রামের কৃষক পরিতোষ গোমস্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, ওই ইউনিয়নের গুলিসাখালী ও কবুতরখালী মধ্যবর্তি হলতা খালে সম্প্রতি প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের ৪০ দিন কর্মসূচির আওতায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য জুনায়েদুর রহমান জুয়েল খাল খননের কাজ শুরু করেন। ওই ইউপি সদস্য খাল কাটার বিধি না মেয়ে ইচ্ছামত পশ্চিত পাড় থেকে মাটি কেটে পূর্ব পাড়ে ভরাট করেন। এতে পশ্চিম পাড়ের গাছপালাসহ খালপাড় ভেঙ্গে ওই পাড়ের জনগোষ্ঠির ব্যপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে।সরেজমিন ঘুরে দেখা যায় বিধি সম্মতভাবে খাল কাটা হয়নি। এক পাড়ের মাটি কেটে অন্য পাড়ে ভরাট করা হয়েছে। খালটি অনেকটা সংকুচিত হয়ে পানির প্রবাহের স্বাভাবিক গতি হারিয়ে ফেলছে। এতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পরে।

ওই এলাকার বাসিন্দা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক একে আজাদ এবি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেনসহ একাধীক এলাকাবাসী অভিযোগ করে বলেন, ইউপি সদস্যের ব্যক্তি সার্থে পশ্চিম পারের মাটি কেটে পূর্ব পাড় ভরাট করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য জুনায়েদুর রহমান জুয়েল তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পশ্চিম পাড় উচু হওয়ায় এবং গাছপালা থাকায় পূর্ব পাড় ভরাট করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষের বক্তব্যের আলোকে স্বাক্ষ্য প্রমানাদি পর্যালচনা করে বিধিমত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles