আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের ৩ উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদে চলছেঃ ভোট গ্রহন

পিরোজপুরের ৩ উপজেলায় ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আজ। এর মধ্যে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান, নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সদস্য, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে সদস্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । সকাল ৯ থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য মোতায়ান রয়েছে কেন্দ্র প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার ছাড়াও ৬জন করে পুলিশ সদস্য ও ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুুলিশের স্টাইকিং ফোর্স ২টি, পুুলিশের মোবাইল টিম ৯টি, র‌্যাবের মোবাইল টিম ১টি ও ২প্লাটুন বিজিবি সহ ৫০০ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন রয়েছেন। কেন্দ্রের পরিবেশ সুষ্ঠুু রাখতে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।
কাউখালীতে চার জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টি (জেপি) এলিজা সাঈদ (বাইসাইকলে), নজরুল ইসলাম (চশমা), গিয়াস উদ্দিন পলাশ (আনারস), এইচ এম রেজাউল করীম খোকন (মটর সাইকেল ) । এ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৯ টি । এর মধ্যে সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করেছে জেলা প্রশাসন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৪৪৭ জন ।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ ( পিপিএম-সেবা ) জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটারটা ভোট দিচ্ছেন। আমাদের পর্যাপ্ত অফিসার ফোর্স এখানে কাজ করছে। আমাদের এখানে চার স্ত বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সবাই একটি উৎসব মূখোর পরিবেশে ভোট দিচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles