আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান : ৩ দালাল গ্রেপ্তার

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ করেই অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখা। বুধবার দুপুরে এ অভিযান শেষে ৩ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

কারাদন্ড প্রাপ্তরা হলেন জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের পুত্র ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার আব্দুল মালেকের পুত্র রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া এলাকার আব্দুস সালাম মাতুব্বরের পুত্র মাকসুদুর রহমান (৪৬)। এছাড়া অভিযোনে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ক জহিরুল ইসলাম ও পরিচ্ছন্নতা কর্মী রাযেস লাল দাসকে আটক করে দুদক। তাদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক কাউসারুল হক।

দুদক পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক শেখ গোলাম মাওলা জানান, তাদের কাছে বিভিন্ন সময়ে পাওয়া অভিযোগ থাকায় সত্যতা যাচাইয়ের জন্য দুদকের একটি ছদ্দবেশী টিম পাসপোর্ট অফিসে যায়। তাদের কাছেও দালালরা ঘুষ দাবি করে। পরে তারা অভিযান চালিয়ে ইলিয়াস, রিয়াজ ও মাকসুদুর নামের ৩ দালালকে গ্রেপ্তর করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, দুদক অভিযান চালিয়ে পাসপোর্ট অফিস থেকে ৩ জনকে আটক করে তাদের কাছে সোপর্দ করে। যারা বিভিন্ন সময়ে সেবা গ্রহিতাদের কাছ থেকে অর্থিক সুবিধা গ্রহন করে থাকি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ১০দিন ও ২ জনকে ৭ দিন কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles