আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে কর্মহীন পরিবারের মাঝে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পিরোজপুরে করোনা মহামারী এবং ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে হতদরিদ্র অসহায় কর্মহীন ৩২০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর সদর উপজেলা শাখা।

সোমবার বিকেলে সদর উপজেলা মিলনায়তনে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রায়হানের ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জসিম হাওলাদার রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আনন্দ সাহা পার্থ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, যুবলীগ নেতা আব্দুল আলীম সিকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ হাসান মামুন, সোহেল শেখ রুবেল। এসময় জেলার সদর উপজেলা ও পৌর কমিটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসময় বলেন, মানবতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও কেন্দ্রীয় সংসদের স্বেচ্ছাসেবকলীগ বিপ্লবী সভাপতি নির্মল চন্দ্র গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে এ মহামারী উপলক্ষে ধারাবাহিক জনসেবা মূলক কর্মসূচির অংশ হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারীর ছোবলে সারা বিশ^ যখন বিপর্যস্ত তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এ দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা মতে কোন মানুষ না খেয়ে থাকবে না তাই সারা দেশে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এ ভাবেই হতদরিদ্র অসহায় কর্মহীনদের পাশে এসে দাঁড়িয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles