আজ- বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত

দেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের হারানো গৌরবের পুনরুজ্জীবনের প্রত্যাশায় পিরোজপুরে যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুুপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে একাডেমী মিলনায়তনে এ যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীণ। যন্ত্রসঙ্গীত উৎসবের সার্বিক তত্বধায়ন করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

দিনব্যাপী এ যন্ত্রসঙ্গীত উৎসবে একতারা, সারেঙ্গি, বাঁশি, করতাল, তবলা, ঢোল সহ নানা বাদ্যযন্ত্র নিয়ে জেলার ৩০ জন বাদ্যযন্ত্রী হাজির হয়ে ছিলেন উৎসবে।

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, সময়ের গহবরে হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্র রক্ষায় এ উৎসবের আয়োজন করা হয়। নানা ধরণের বাদ্যযন্ত্রের সুরের মুর্ছনা দর্শকশ্রোতা উপভোগ করেন। পাশাপশি হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রের সাথে পরিচিত হয় জেলার দূর-দুরান্ত থেকে আসা নতুন প্রজন্মের দর্শক-শ্রোতা।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles