আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে তানভীর মুজিব অভি’র আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালন

পিরোজপুরে জাতির পিতার জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আবাসনের অসহায় দরিদ্র শিশুদের নিয়ে কেক কেটে মিষ্টি বিতরণের মাধ্যমে জন্মদিন পালন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা তানভীর মুজিব অভি। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডের নরখালী আবাসনে অসহায় শিশু ও হতদরিদ্রদের নিয়ে কেক কেট মিষ্টি বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা তানভীর মুজিব অভি।

পৌরসভার ৩নং ওয়ার্ডের নরখালী আবাসনে অসহায় হতদরিদ্র শিশুদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায় শেখ হাসিনার ৭৬ তম জন্বার্ষিকী পালন কালে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা তানভীর মুজিব অভি জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী মাননীয় প্রধানমন্ত্রী ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেছেন। তিনি ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মত নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles