আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘পর্যটন : পল্লী উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর রবিবার পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, ইন্দুরকানীর ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, এসএম পারভেজ, যুব সংগঠক হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।
শেষে পর্যটন বিষয়ে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles