আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

পিরোজপুরে মহান বিজয় দিবস উপলক্ষে “সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে জেলা প্রশাসনের অায়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যাবস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুনতানজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নাজমুল হাসান তুহিন। পরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles