আজ- বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে মহিলা আওয়ামীলীগের নেত্রীর উপরে হামলার অভিযোগ

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী মাহমুদা হোসেন দিনার উপরে হামলা করেছে যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও তার লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৬ সিম্বের শুক্রবার বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মহিলা আওয়ামীলীগের নেত্রী মাহমুদা হোসেন দিনা।

মাহমুদা হোসেন দিনা জানান, একজন মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রীকে চেয়ারে বসাকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি হাওলাদার তার সাথে থাকা ১৫ থেকে ২০ জন কর্মীদের নিয়ে অর্তকিত হামলা চালায়। এসময় পাশেই যুব মহিলা লীগের সভাপতি আসমা আক্তার যুথিও ছিলেন। তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। যারা আমার উপরে হামলা জালিয়েছে তারা কেউই মুকিএযাদ্ধা পরিবারের নয়। আমি এ হামলার বিচার দাবী করছি।

পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ভািন্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে এবং পরে সেখান থেকে বরিশালে প্রেরণ করা হয়। তিনি বরিশাল সেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসান ইন চার্জ জানান এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles