আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক তানভীর মুজিব অভির আয়োজনে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫১ পাউন্ডের কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানভীর মুজিব অভি সহ জেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। এর আগে সকালে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর নেতৃত্ব পৃথক কর্মসূচী পালিত হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles