আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে শীতার্তদের মাঝে কেন্দ্রীয় যুবলীগ নেত্রীর কম্বল বিতরণ

পিরোজপুরে মাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী আক্তার পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করেন ।

পিরোজপুর সদর উপজেলার উত্তর-পোরগোলা রুহুল আমিন কারিমিয়া কওমি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে ও পরে শহরের সিআই পাড়ায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ লাবনী আক্তার বলেন, আমি অসহায় মানুষের মাঝে থেকে তাদের সেবা করতে চাই। পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করতে চাই, যেন তারা সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারে । আগামীতেও তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জনকল্যাণ মূলক কাজ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী আক্তার আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles