আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে শেখ এ্যানী রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত

প্রধানমন্ত্রীর চাচী ও সংরক্ষিত আসনের (পিরো্জপুর) সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যৃতে তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমাবাদ পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার এর সার্বিক তত্তবধানে পিরোজপুর পৌরসভা, সদর উপজেলার, স্বরুপকাঠী উপজেলা ও নাজিরপুর উপজেলার ৪১ টি মসজিদে এবং ৮টি মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হাসান মামুন ও রাসেল সিকদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মামুন মোয়াল্লী।

প্রধানমন্ত্রীর চাচী ও সংরক্ষিত আসনের (পিরো্জপুর) সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয় ও মোনাজাত করা হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সমস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয় ও মোনাজাত করা হয়।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles