আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে সদ্যভূমিষ্ট কন্যা শিশুকে মাত্র ৫ হাজার টাকায় বিক্রি করে দিলেন মা!

দারিদ্রতায় জর্জরিত মা তার সদ্যভূমিষ্ঠ কন্যা শিশুকে মাত্র ৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে হৃদয়স্পর্শী এ ঘটনাটি পিরোজপুরের। সোমবার পিরোজপুর সদর হাসপাতালে নিজের নবজাতক কন্যা শিশুকে অপরের কোলে তুলে দিয়ে বিদায় নেন মা সেলিনা বেগম।

জানাযায়, বাগেরহাট জেলার স্বামী পরিত্যক্তা ৬ সন্তানের জননী সেলিনা বেগম সন্তান সম্ভাবা হয়ে রবিবার পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হন। রবিবার রাতে হাসপাতালে প্রসব করেন এক কন্যা সন্তান। এ সময় সেলিনা বেগমের সাথে পরিচয় হয় হাসপাতালে পাশের বেডে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের সাথে। চরম দরিদ্রতার মধ্যে বাস করা সেলিনা বেগম তার ৬ কন্যা সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন পার করার মধ্যে নতুন সদ্য ভূমিষ্ঠ সন্তান নিয়ে তার সমস্যার কথা বলেন ওই পরিবাবেরর কাছে। ওই পরিবারের এক মেয়ে নিঃসন্তান থাকায় তারা ৫ হাজার টাকার বিনিময় রেখে দেন সেলিনা বেগমের নবজাতক সন্তানকে। সন্তানকে তাদের কাছে দিয়ে হাসপাতাল থেকে চলে যান সেলিনা বেগম।

পিরোজপুরের সিভিল সার্জন মোঃ ফারুক আলম জানান, হাসপাতালে এক মা তার শিশুকে বিক্রি করেছে এমন অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বাচ্চাটিকে তাদের দায়িত্বে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, শিশুটি বিক্রি হবার অভিযোগ শুনে পুলিশ হাসপাতালে যায়। সে এখন পুলিশ হেফাজতে হাসপাতালে  রয়েছে । পরবর্তীতে আদালতের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে। আর সদ্য জন্ম নেওয়া শিশুটি নিরাপদ স্থানে বেড়ে উঠবে এমনটাই আশা সকলের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles