আজ- শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম

শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী উদ্ভুত পরিস্থিতি  ও শান্তি শৃঙ্খলা রক্ষায় পিরোজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৭ম পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। স্থানীয় বিভিন্ সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন জিওসি।

জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম তার বক্তব্যে বলেছেন সরকারী বা বেসরকারী স্থাপনা আমাদের সম্পদ তথা আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রামে পিরোজপুরে কোন প্রানহানি হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীকে কোন গুলি খরচ করতে হয়নি। পিরোজপুরে কোথাও কোন মন্দিরে বা অন্য কোন উপসনালয়ে আঘাত আসেনি। এটি কেবল সকলের সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে। ভবিষ্যতেও  পিরোজপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সমুহ রক্ষায় ছাত্রদের সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গ্রাম পর্যায় পর্যন্ত ছোট ছোট কমিটি করে নিয়মিত পাহাড়ার ব্যবস্থা করতে হবে।

ছাত্রদের উদ্যেশ্যে তিনি বলেন, ছাত্ররা ভাল কাজ করেছে, আমরা ওদের পাশে আছি। তিনি জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, যেকোন অবস্থায় পিরোজপুরের মানুষের জানমাল রক্ষা করতে হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথেও জেলা প্রশাসকের বৈঠক করার আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর সেনাক্যাম্প ইন চার্জ লেফটেন্যান্ট কর্ণেল আরিফ, পুলিশসুপার মো. শরিফুল ইসলাম,  প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles