আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

পিরোজপুরে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে। যোহর নামাজ বাদ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহায়ক শহিদুল ইসলাম শিকদার, রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন শিকদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার রায়হান, পৌর স্বেচ্ছাসেবলীগের যুগ্ম আহবায়ক হাসান মামুন, আমিনুল ইসলাম, মাসুম খান রাজ। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হাওলাদার। এছাড়াও জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles