আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষক মো. আরিফুজ্জামান

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ পিরোজপুর জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জেলার ইন্দুরকানী উপজেলার ঐতিহ্যবাহী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান। তিনি ইন্দুরকানী উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিগত বছরগুলোতেও তিনি একাধিকবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

মো. আরিফুজ্জামান শিক্ষাজীবনে দেশের অন্যতম সেরা কলেজ নটরডেমের ছাত্র ছিলেন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এই শিক্ষক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠ কার্যক্রমে সফলতার স্বাক্ষর রাখেন। এরই ধারাবাহিকতায় পেশাগত জীবনে তিনি বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের পরে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি বিজ্ঞান ক্লাব পরিচালনা করে আসছেন।

এছাড়াও শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির চর্চার প্রসারে তিনি বর্তমান প্রতিষ্ঠানে একটি বিতর্ক ক্লাবও প্রতিষ্ঠা করেছেন। পেশাগত জীবনে তিনি বর্তমানে নতুন কারিকুলাম বিস্তরণ-২০২২ এর গণিত বিষয়ের মাস্টার ট্রেইনার এর দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়াও পূর্বে তিনি সেসিপ এর গণিতের মাস্টার ট্রেইনার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মাধ্যমিক পর্যায়ের গণিত বিষয়ের বিভিন্ন সময়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, সৃজনশীল প্রশ্নপত্র তৈরী, প্রশিক্ষণসহ অন্যান্য বহু প্রশিক্ষণে তিনি সফলতার সাথে অংশগ্রহণ করেছেন।
শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles