আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে জিয়াউল আহসান গাজীর শোক

পিরোজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করে বলে জানান পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এক শোক বার্তায় জিয়াউল আহসান গাজী জানান পিরোজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও দুক্ষ প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার এর আত্মার শান্তি কামনা করেন।

মৃত্যু কালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি সরকারী উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতা শেষে তিনি নাজিপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এর আগে আরো একবার তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles