আজ- বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ। শনিবার দুপুরে পৌর কবরস্থানে সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ক ন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রানা।
এ সময় পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles