আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর পৌরসভার আয়োজনে শেখ রাসেলের দিবস পালিত

পিরোজপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী। আজ বুধবার সকালে পিরোজপুর পৌরসভা মিলানায়তনে পৌর মেয়রের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পন করেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক।

এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধুব্র লাল দত্ত বনিক, প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন মল্লিক, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ সহ পৌর কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে শেখ রাসেল সহ ১৫ আগষ্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles