আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর পৌরসভার দুইবারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ডি লিয়াকত আলী শেখ বাদশা আর নেই : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পিরোজপুর পৌরসভার দু’বারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ডি লিয়াকত আলী সেখ বাদশা আর নেই। বুধবার রাতে নিজ বাসভবন সেখ পাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নলিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলঙ্গ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও ২ পুত্র সন্তান, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানাজায় সদর ইউএনও আহম্মেদ সাজ্জাদ সাব্বির, সাবেক জেলা জজ ও বীর মুক্তিযোদ্ধা সালাম সিকদার, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা কর্মী ও গণমান্য ব্যাক্তিবর্গ জানাজায় উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles