আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আযম এর মৃত্যুতে স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আযম এর মৃত্যুতে স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতশোকসভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আনসার উদ্দিন সেখ, সহযোগী অধ্যাপক মো. শাহীন রেজা, সহযোগী অধ্যাপক সমরজিৎ হাওলাদার, সহযোগী অধ্যাপক মাসুদ আহমেদ, সহযোগী অধ্যাপক মো. শেখ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব হাবিবুল্লাহ হাওলাদার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়।

অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আযম গত রবিবার (১০ ডিসেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণ ও কিডনী রোগে ভুগে মারা যান। প্রায় তিন সপ্তাহ আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। মরহুম স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সোমবার (১১ ডিসেম্বর) যোহর নামাজের পর তাঁর কর্মস্থল কলেজ মাঠে নামাজে জানাজার পর পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা শহরের সরকারি কর্মকর্তা, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন কলেজের সহকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহরের বিভিন্নস্তরের মানুষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles