আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর ৮০ জন জেলা ক্রিড়াবিদ ও ক্রিড়াসেবীদের মাঝে অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু ক্রিড়াসেবী কল্যান ফাউন্ডেশনের অর্থায়নে পিরোজপুর জেলা ক্রিড়াবিদ ও ক্রিড়াসেবীদের মাঝে চেক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রিড়া সংস্থা মিলনায়তনে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তাসলিমা নকীব, সাবেক মহিলা কাউন্সিলর মিনারা বেগম প্রমুখ। এ সময় পাঁচ হাজার টাকা করে পিরোজপুর জেলার ৮০ জন ক্রিড়াবিদ ও ক্রিড়াসেবীদের মাঝে ৪ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

এর আগে দুপুরে পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় জেলা জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ ক্রিড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles