আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

প্রধানমন্ত্রীর চাচী ও সংরক্ষিত এমপি শেখ এ্যানী রহমান এর মৃত্যুতে জিয়াউল আহসান গাজীর শোক

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও পিরোজপুরের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানী রহমান এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। আজ মঙ্গলবার দুপুর ১.৪৬ মিনিটে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি দীর্ঘ নয় মাস যাবত ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচী। মৃত্যু কালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

এক শোক বার্তায় জিয়াউল আহসান গাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও পিরোজপুরের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানী রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুক্ষ প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  শেখ এ্যানী রহমান এর আত্মার মাগফিরাত কামনা করেন।

শেখ এ্যানী রহমান এর বাবা এনায়েত হোসেন পিরোজপুর আসনের সাবেক সংসদ সদস্য ও এক সময় জেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক ও সভাপতি ছিলেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles