আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

বরিশালে বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারা কথা তুলে পরিকল্পিত ভাবে বড়ো ভাইকে কুপিয়ে আহত করেছে ছোট সৎ ভাই 

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডে বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে সৎ বড়ো ভাইকে কুপিয়ে আহত করেছে ছোট ভাই মোঃ ইয়াছিন আরাফাত সানি। বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর ২৩ ওয়ার্ডের স্থায়ী বাসিন্ধা মোঃ বাবুল হাওলাদার (বাবুল মুহুরী) তার মেঝ ছেলে মোঃ ইয়াছিন আরাফাত সানি (২৫) বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির  এক পর্যায়ে সৎ বড়ো ভাই মোঃ মুহিম হাওলাদার (২৬) এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা জানান, নগরীর ২৩ ওয়ার্ডের স্থায়ী বাসিন্ধা মোঃ বাবুল হাওলাদার (বাবুল মুহুরী) তার মেঝ ছেলে মোঃ ইয়াছিন আরাফাত সানি বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রায়ই সৎ ভাইদের উপরে চড়াও হয় এবং নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিতকায় বুধবার সন্ধ্যায় বাবুল মহুরীর মেঝ ছেলে মোঃ ইয়াছিন আরাফাত সানি সৎ বড়ো ভাই মোঃ মুহিম হাওলাদারের উপরে অর্তকিত হামলা চালায় এবং তার মাথায় ও কানে আঘাত করে রক্তাক্ত যখম করে। ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে মোঃ মুহিম হাওলাদার কে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত মোঃ মুহিম হাওলাদার জানান, বুধবার সন্ধ্যায় বাবার সম্পত্তির একতরফা ভোগ করেও ভাগ বাটোয়ারা নিয়ে আমার সৎ ভাই মোঃ ইয়াছিন আরাফাত সানি আমার উপরে চড়াও হয়ে এক সময় ধারালো কিছু দিয়ে আমার মাথায় ও কানের পেছনে হত্যার উদ্দিশ্যে আঘাত করে। এতে আমি মারাত্মক ভাবে আহত হই। মোঃ ইয়াছিন আরাফাত সানি প্রায়ই আমি এবং আমার পরিবারের উপরে  সম্পত্তি ভাগের অযুহাত দিয়ে নির্যাতন করে আসছে। আমি এর বিচার চাই।

তবে এ ঘটনার বিষয়ে জানতে বরিশাল নগরীর ২৩ ওয়ার্ডের স্থায়ী বাসিন্ধা মোঃ বাবুল হাওলাদার (বাবুল মুহুরী) এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles