আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করতে পিরোজপুরে প্রস্ততি সভা করেছে জেলা বিএনপি

আগামী ০৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করতে পিরোজপুরে প্রস্ততি সভা করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি আয়োজনে একটি কমিউনিটি সেন্টারে প্রস্ততি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

জেলা আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচীব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এছাড়াও বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। তাদের পায়ের তলায় মাটি নেই। বিএনপির জন¯্রােত দেখে তারা আতঙ্কিত তাই বিএনপির সমাবেশকে তারা বাঁধা দিচ্ছে। তিনি আরোও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। এ সময় তিনি জনগনের অধিকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীন নির্বাচন দেয়ার দাবী জানান তিনি। এ সময় তিনি চলমান গনতান্ত্রিক লড়াইয়ে বাঁধা না দিয়ে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবার জন্য আওয়ামী লীগের প্রতি আহবান জানান।

এসয় সভায় বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বিভিন্ন পলিসি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles