আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

বাবুল হালদারের মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ

জনৈক বাবুল হালদার নামের এক ব্যক্তি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে তার পরিচয় দিয়েছে পিরোজপুর জেলা কৃষকলীগের সভাপতি আবার কিছুু পত্রিকায় পরিচয় দিয়েছে পিরোজপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক। এ সকল পত্রিকার প্রকাশিত সংবাদের তার কৃষকলীগের পদবীর বিষয়ে প্রকাশিক পত্রিকার সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর জেলা কৃষকলীগের সভাপতি মো: চাঁন মিয়া মাঝি। এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা কৃষকলীগের সভাপতি মো: চাঁন মিয়া মাঝি জানান, জনৈক বাবুল হালদার ০২/১০/১৯ খ্রি: তারিখে প্রকাশিত বিভিন্ন জাতীয় পত্রিকা ও স্থানীয় পত্রিকায় তার রাজনৈতিক পরিচয় জেলা কৃষকলীগের সভাপতি আবার কয়েকটি পত্রিকায় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বলে নিজেকে দাবী করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং রাজনৈতিক মিথ্যাচার। বাবুল হালদার পিরোজপুর জেলা কৃষকলীগের সভাপতি বা সাধারন সম্পাদক নয়। প্রকৃতপক্ষে পিরোজপুর জেলা কৃষকলীগের সভাপতি মো: চাঁন মিয়া মাঝি ও পিরোজপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দীলিপ কুমার মাঝি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles