আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পিরোজপুর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রোববার (৩০ জুলাই) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয় সামনে পথসভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর আওয়ামলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার প্রমুখ।

বিক্ষোভ মিছিল পরবর্তি পথসভায় বক্তরা বলেন, সারাদেশে বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সৃস্টির লক্ষে আবারো জেগে ওঠেছে তাদের শক্ত হাতে দমন করতে হবে। পিরোজপুরে বিএনপি জামাতকে কোন প্রকার হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের করতে দেয়া হবে না। শান্তির পিরোজপুরকে অশান্ত করার চেষ্টা করা হলে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তা প্রতিহত করবে।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles