আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

বিদ্যুতের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে পিরোজপুরে বিদ্যুৎ অফিসে সামনে বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা রাজারহাটস্থ ওজোপাডিকোর কার্যালয়ে সামনে গিয়ে  অবস্থান নেয়। সেখানে নেতা কর্মীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করে। পরে সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এড. রহিমা আক্তার হাসি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ প্রমুখ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles