আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

ভান্ডারিয়ায় ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়ার রিজার্ভপাড়স্থ ভূমি অফিস সংলগ্ন সড়কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু।
সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলার প্রধান সংগঠক খান মোহাম্মদ রুস্তুম আলী। পরে ওয়ার্কার্স পর্টি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শহলে লাল পতাকা মিছিল বের করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল কালাম হাওলাদার-এর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, কমরেড রতন চক্রবর্তী, যুবমৈত্রী নেতা তিতাস, খেতমজুর নেতা মাখন সমদ্দার প্রমূখ।
সমাবেশে বক্তরা শ্রমজীবি গণমানুষের ন্যায্য অধিকার সুরার দাবি জানিয়ে বলেন, ১৪ দল সরকারের জোটের অংশ, তাদের উপো করে গোটা দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের জীবন-মান উন্নয়ন নিশ্চিত ছাড়া দেশের সমৃদ্ধি অর্জণ অসম্ভব। তাই দেশ ও দেশের মানুষের স্বার্থে শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত করার আহবান জানান। সম্মেলনে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles