আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই এদেশের সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠ ভাবে তাদের পূজা উদযাপন করতে পারছেন…জিয়াউল আহসান গাজী

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই এদেশের সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠ ভাবে তাদের পূজা উদযাপন করতে পারছে। শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেই এদেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারছেন। সারা দেশের ন্যায় পিরোজপুরেও বিভিন্ন পূজা মন্ডপে উৎসবমূখর পরিবেশে পূজা পালন করা হচ্ছে বলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

তিনি আরো বলেন শেখ হাসিনার সরকার বার বার দরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এদেরশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে জাতীয় সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকার দরকার। আজ রোববার রাতে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী এলাকায় শ্রী শ্রী দূর্গা মন্দিরে শারদিয় দূর্গা পূজার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌতম হালদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাওন। এসময় পাড়েরহাট ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও লাহুরী কালিবাড়ি, চর লাহুরী সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় ইন্দুরকানী উপজেলা আওয়ামীলগ, যুবলীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles