আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

সালমান খানের বিয়ে আগামীকাল

বলিউড তারকা সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। এবার বোধহয় শেষ হচ্ছে সব জল্পনা-কল্পনা। খান-বাড়িতে এবার বিয়ের সানাই বাজবে। সাম্প্রতিককালে এমন কোনও ফিল্ম প্রমোশন নেই যেখানে তার বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়নি।

বিগত ৩০ বছর ধরে বলিউড ইন্ড্রাস্ট্রীতে সালমান খান কবে বিয়ে করছেন? এ খবরটি সবসময়ই থাকে আলোচনার শীর্ষে। প্রিয় তারকার বিয়ের জন্য উদ্বিগ্ন থাকেন তার ভক্তরাও।

এবার নিজের মুখেই বিয়ের দিন-তারিখ জানিয়ে দিলেন বলিউডের এই তারকা। সালমান খান জানিয়েছেন, আগামীকাল ২৩ মে নাকি তার বিয়ে। মুক্তির অপেক্ষায় সালমান খানের নতুন ছবি ‘ভারত’। সে ছবিটি নিয়েই খোলামেলা এক সাক্ষাৎকার দেন তিনি ভারতের মুম্বাই মিরর পত্রিকার কাছে।

সেখানে তাকে প্রশ্ন করা হয় সালমান খানের বিয়ে এখন জাতীয় চিন্তার বিষয় হয়ে উঠেছে, কবে নাগাদ নিজের গাঁটছড়া বাঁধবেন সালমান? এমন প্রশ্নের জবাবটা বেশ হাস্যরসাত্মক ভাবেই দেন সালমান।

ভাইজান বলেন, ‘আমার বিয়ে যেহেতু জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেহেতু আগামীকালই আমার বিয়ে, কারণ আগামীকাল ভারতের জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। দিনটি সকল ভারতীয়দের কাছে গুরুত্বপূর্ণ তাই সেদিনই বিয়েটা করছি!’

বরাবরই দেখা যায় বিয়ের প্রসঙ্গে সালমান খানকে প্রশ্ন করা হলে এখমন কৌতুকের ছলে উত্তর দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

সালমা খান অভিনীত ভারত ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আসছে ঈদে রুপালি পর্দায় মুক্তি পাবে ছবিটি। ছবিটিতে তার সঙ্গে আরো থাকবেন ক্যাটরিনা কাইফ ও দিশা পাটানি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles