আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান,সহ সভাপতি ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কে নির্বাচিত করায় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আনন্দ মিছিল করেছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা স্বেচ্ছাসেবক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আনন্দ মিছিলে অংশ নেয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মনির শেখ,  দপ্তর সম্পাদক  মোঃ জালিছ মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  মোঃ মাসুদ হাওলাদার,  সদস্য সচিব  মোঃ আশরাফুল আলম সিকদার সজল প্রমুখ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান,সহ সভাপতি ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কে নির্বাচিত করায় তাদের অভিনন্দন জানানো হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles