আজ- রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হেসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গৌর রায় চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, পৌর যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন কোটা সংস্কার আন্দোলনের নামে সারাদেশে জামায়াত শিবির বিএনপি সন্ত্রাসী কার্যক্রম চালায় এতে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বেশ কয়েকজন নেতাকর্মী এবং পুলিশ সদস্য সাধারণ ছাত্র ছাত্রীরা নিহত হয়। বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়। কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা সভা শেষে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles