আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার

পিরোজপুরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন মোল্লা লিংকন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার একপাই জুজখোলা এলাকার আশ্রাফ আলাী মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা লিংকনকে সোমবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার কওে সদর থানা পুলিশ। সোমবার ওই গৃহবধূ লিংকনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে রাতেই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারের পর ওই লিংকনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষন) একটি মামলা দায়ের করেছে গৃহবধু।
মামলার এজাহার সূত্রে জানা গেছে গত ১০ অক্টোবর রাতে শাশুরী ও তার পুত্র সন্তানকে নিয়ে মাঝ ঘরের আলাদা দুটি খাটে ঘুমিয়ে পড়ে ওই গৃহবধু। বেড়াতে আসা মামাতো দেবর লিংকন ঘরের বারান্দায় ঘুমাতে যায়। সবাই ঘুমিয়ে পড়ার পর মধ্য রাতে লিংকন ঘরের ভিতর ঢুকে মুখ চেপে ধরে গৃহবধুকে জোড় করে ধর্ষন করে। এর পর থেকে পূর্বের ঘটনা উল্লেখ করে তার স্বামীকে জানিয়ে দেয়ার কথা বলে তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতে থাকে। গত কয়েকদিন ধরে লিংকন গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষনের চেষ্টা করলে শাশুরী ও চাচা শশুরকে ঘটনাটি খুলে বলে। তারা সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এর পর পরই পিরোজপুর সদর থানা পুলিশ সোমবার রাতেই লিংকনকে গ্রেপ্তার করে।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, আসামীকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles