আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জেমী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো: নুরুল ইসলাম বাদল।
নিহত সাইফুল ইসলাম জেমী (৩৫) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়েন দক্ষিণ শংকরপাশা গ্রামের তোতা মাতুব্বরে পুত্র এবং সে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছে পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব।
এ সময় ট্রাকের আঘাতে মোটরসাইকেলে থাকা আ: রহিম ও পথচারী ইলিয়াস নামের দুই ব্যক্তি আহত হয়।
শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক জানান, শংকপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকার পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে নিহত সাইফুল ইসলাম জেমী তার মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাড়িঁয়ে ছিল। এসময় পিছন থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জেমী মারা যায় এবং রহিম ও ইলিয়াস নামের দুই জন আহত হয়।
পিরোপুর সদর হাসাপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, নিহত জেমীকে হাসপাতালে আনার আগেই মারা যায় এবং আহত রহিম ও ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো: নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক সহ একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles