আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে প্রসাবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেললো নার্স

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রসূতি মায়ের সন্তান প্রসাবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেললো নার্স বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রসূতি আঁখি আক্তারের মা মানছুরা বেগম ।
গুরুতর অসুস্থ প্রসূতি আঁখি আক্তার (২০) জেলার নাজিরপর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী।
গুরুতর অসুস্থ ওই প্রসূতীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ঘটানায় অভিযুক্ত দুই নার্স হলেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্স সাথি মল্লিক ও অপু হালদার।
আঁখি আক্তারের মা মানছুরা বেগম অভিযোগ করে জানান, তার মেয়ে আখিঁ আক্তার শুক্রবার রাতে বাচ্চা প্রসাবের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার সামান্য প্রসাব ব্যাথা উঠলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সাথি মল্লিক ও অপু হালদার সুন্দর ভাবে বাচ্চা প্রসব করে দিবে বলে ১০ হাজার টাকা দাবী করেন। পরে বাচ্চা প্রসব করানোর জন্য ওটিকে নেয় এবং এক পর্যায়ে তারা নবজাতকের মাথা ছিড়ে নিয়ে আসে। বিষয়টি আমাদের না জানিয়ে গোপন করার চেষ্টা করে। এক পর্যায় আমরা বাচ্চা প্রসাবের দেরী হওয়ার বিষয় জানতে চাইলে দেখি একটি পলিথিনে মোরানো নব জাতকের মাথা।
অভিযুক্ত নার্স সাথি মল্লিক ও অপু হালদার জানান, প্রসূতি আখিঁ আক্তারের বাচ্চা প্রসবের সঠিক সময়ের অনেক আগেই এই বাসা প্রসব হয়েছে এবং এ বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মৃত ছিল। তাই মৃত এই বাচ্চাকে প্রসব করাতে গিয়েই এ রকম ঘটনা ঘটেছে।
এ বিষয় জানতে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারীর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, রোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles