পিরোজপুরে করোনা পরিস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমী ব্যবস্থাপনায় অসহায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অর্ধ শতাধিক শিল্পি ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, নেজারত ডেপুটি কালেক্টর মফিজুর রহমান।
আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



