আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ১

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। লম্পট ধর্ষককে পুলিশ গ্রেফতার করলেও অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গৃহবধু গুরুতর অসুস্থ অবস্থায় কাউখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি ঘটলে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (০৫ আগষ্ট) দুপুরে উপজেলার ডুমজুড়ী গ্রামের বাদশা শেখের ছেলে মেহেদি হাসান (২২) ও চরবাশুরী এলাকার আইয়ুব আলীর ছেলে বাদল হোসেন(২০) উপজেলার দক্ষিন বাজার এলাকার আলমগীর হোসেনের মেয়ে ও রফিকুল ইসলামের স্ত্রী আখী আক্তার(১৮) তার গ্রামের বাড়ি চরবাসুরী গ্রামে শশুর বাড়ি যাবার পথে জোরপূর্বক ধর্ষন করে। গৃহবধু আখী আক্তার চরবাসুরী গ্রামে বাড়ির কাছাকাছি পৌছালে লম্পট মেহেদি তাকে কৌশলে চরবাসুরী গ্রামের বাদলের কাঠের একটা নির্মানাধীন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং তার সহযোগী বাদল ধর্ষনের ভিডিও দৃশ্য মোবাইলে ধারন করে। পুলিশ অভিযোগ পেয়ে রাতেই ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে দুই জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles