আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

মঠবাড়িয়া উপজেলা ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের টাউনক্লাব মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ কে এম এ আউয়াল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য ও স্বরুকাঠী পৌসভার মেয়র গোলাম কবির প্রমুখ।

বিশেষ বর্ধিত সভায় মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলনের বিষয়ে উপ কমিটির গঠন নিয়ে আলোচনা করা হয়। এ উপ কমিটিই মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলনের বিষয়ে কাজ করবে।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles