আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

 পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার এর মৃত্যু জিয়াউল আহসান গাজীর শোক

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। শনিবার রাত সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে খুলনা সিটি হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাইয়ের ছেলে মো: জসিম উদ্দিন রায়হান।
এক শোক বার্তায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী গভীর শোক ও দুক্ষ প্রকাশ করেন। তিনি জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার এর মৃত্যুতে  জেলা আওয়ামীলগ একজন ত্যাগী, সৎ, দক্ষ নেতা হারালো। তিনি রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাইয়ের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন রায়হান।
আগামীকাল সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২ টায় পুরাতন ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আসর নামাজ বাদ তার নিজ বাড়ি ভাণ্ডারিয়ার গৌরীপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles