আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী। আজ বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

এসময় জেলা শিল্পকলা একাডেমীর সকল প্রশিক্ষক জুবায়ের জনি, জিসা জুবায়ের সহ শিল্পি ও সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিবৃন্দ ও অতিথি শিল্পিরা জমকালো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন উপহার দেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles