আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ হিসেবে নতুন কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে এ ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় শহরের বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়।

উপহার বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই রমজানে ইফতার পার্টি না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন সারা দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। যার ফলে রমজানে খাদ্যদ্রব্য ও ইফতার বিতরণ এবং ঈদ পূর্ববর্তী ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেই শেখ হাসিনা ভালো থাকেন। তাই স্বেচ্ছাসেবক লীগের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles