আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ  উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের  হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ  মোস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমীনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, এনএসআই যুগ্ম পরিচালক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি প্রমুখ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles