আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের নেছারাবাদে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

পিরোজপুরের নেছারাবাদে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক শোক র‌্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, নেছরাবাদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শহিদুল আহসান, সাধারণ সম্পাদক এস এম মুহিত প্রমুখ।

এছাড়াও নেছারাবাদের সুটিয়াকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles