আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষে ১৫ শতাংশ অনাবাদী জমি আবাদের আওতায় এনেছে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এক ইঞ্চি জমিও ফেলে না রেখে আবাদ যোগ্য করার নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে ১৫ শতাংশ অনাবাদী জমিকে আবাদের আওতায় এনেছে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভুমি অফিসের পেছনের ১৫ শতাংশ পতিত জমিতে এ চারা রোপনের মাধ্যমে কার্যক্রমের উদ্ভোধন করেন জন প্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ, পিরোজপুর সদর উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা মো: গোলাম মোস্তাফা, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ।

ভুমি অফিসের ওই জমিতে ১৫০টি ফলদ, বনজ ও বিভিন্ন প্রকার সব্জি চারা রোপনের মাধ্যমে অনাবাদী জমি আবাদের আওতায় আনা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles